০৫/১০/২০২৫
বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয় স্কুলের সম্মানিত অভিভাবক মন্ডলী আসসালামু আলাইকুম। অত্র স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ১৩/১০/২০২৫, ১৪/১০/২০২৫ ও ১৫/১০/২০২৫ তারিখ স্কুল চলাকালীন সময়ে টাইফয়েড টিকা প্রদান করা হবে। অতিসত্বর রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।( বিশেষ দ্রষ্টব্য : ক্লাস যথারীতি চলবে) উল্লেখ্য যে ৩০/০৯/২০২৫ তারিখ পর্যন্ত মাত্র ২৬৩ জনের রেজিস্ট্রেশন করা হয়েছে যেখানে মোটশিক্ষার্থী ১৪০০ জন।
Smart ফোনে My Play Store হতে VaxEPI Apps ডাউনলোড করে অথবা https://vaxepi.gov.bd/ তে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল